Read more
নারীর কৃষ্ণমেঘের মায়াজাল
কবি : আব্দুল মুসরেফ খাঁন
সুন্দরী সেই নারীর পৃষ্ঠে যখন নামে কালো চুল,
পুরুষের মনে জাগায় সে যে সহস্র ভুলের মূল।
নয় সে কেবল কেশের গুচ্ছ, নয় সে আঁধার রাতি,
সে যেন এক নিবিড় অরণ্য, কামনার এক সাথী।
খোলা চুলের ঘ্রাণে যখন বাতাস মাতাল হয়,
পুরুষের মনে জেগে ওঠে এক আদিম জয়ের জয়।
কাঁধের ওপর যখন আছড়ে পড়ে রেশমি মেঘের ঢেউ,
সে মায়ার কাছে হার মানে আজ জগতের আছে কেউ?
মুক্তো ঝরা ললাট ছুঁয়ে নামে যখন অলক দাম,
উতলা পুরুষ জপে মনেতে কেবল তাহারই নাম।
কেশের আড়ালে অধোবদন, শুভ্র গ্রীবার রেখা—
যাহার ভাঁজে কামনার এক অগ্নি যায় যে দেখা।
অবাধ্য সেই কুন্তল যখন ওড়ে উদাস হাওয়ায়,
সে যেন এক নিগূঢ় নেশা, তৃষ্ণা বাড়ায় চাওয়ায়।
আঙুলের ছোঁয়ায় চুল সরানো— সে এক অপূর্ব ভঙ্গি,
পুরুষ তখন হতে চায় ওই ছায়ার চিরসঙ্গী।
মনস্তত্ত্ব বলে এ বন্ধন বড়ই গূঢ় আর ঘোর,
কেশরুপী সেই শিকলে পড়ে প্রেমের নিবিড় ডোর।
পিঠের পরে ছড়িয়ে থাকা ওই যে কালো সাপ,
পুরুষের বুকে জাগিয়ে তোলে সুখের মনস্তাপ।
রূপের আগুনে ঘি ঢেলে দেয় উন্মুক্ত সেই চুলে,
যে চুলের ঘ্রাণে বীরও একদিন আপন পথ ভুলে।
অটুট থাকুক সেই অরণ্য, সেই মায়াবী বন্ধন—
খোলা চুলের অন্ধকারেই পুড়ুক পুরুষের স্পন্দন।
0 Reviews