Read more
নারীর চশমায় ঘেরা অভিজাত মায়া
কবি : আব্দুল মুসরেফ খাঁন
হৃদয় গহীনে জমেছে আজ এক অচেনা বিস্ময়,
তোমার চোখের ওপর ওটা কি কাঁচের আবরণ? না কি প্রণয়?
নাকের ডগায় স্থির হয়ে থাকা ওই যে চশমার ফ্রেম,
যেন এক সুনিপুণ কারুকাজ, এক অভিজাত প্রেমের ফ্রেম।
উজ্জ্বল ললাটে লেপ্টে আছে গভীর চিন্তার রেখা,
চশমার ওপাড়ে তোমার চোখের শান্ত দহন দেখা।
সেখানে নেই চপলতা, আছে শুধু গাম্ভীর্যের ছোঁয়া,
যেন কোনো প্রাচীন গ্রন্থাগারে হারিয়ে যাওয়ার নেশায় পাওয়া।
অঙ্গভঙ্গিতে ফুটে ওঠে এক রাজকীয় আভিজাত্য,
তোমার শান্ত চাহনি যেন কোনো ধ্রুব এক সত্য।
তর্জনী দিয়ে যখন চশমাটা দাও একটু ঠেলে—
পুরুষের বুক দুরুদুরু করে এক নিমিষেই পথ ভুলে।
তুমি কি জানো? ওই অবয়বে মিশে থাকা আড়ালটুকু,
বাড়ায় সহস্র গুণ তোমার রূপের ঐশ্বর্যটুকু।
সরাসরি নয়, বরং কাঁচের পর্দার ওপাশ থেকে—
যে মায়া তুমি ছড়াও, তা রাখা যায় না কোনো রঙে এঁকে।
তুমি কোনো সাধারণ রূপসী নও, তুমি এক গম্ভীর মহিমা,
যেখানে বুদ্ধির দীপ্তি আর সৌন্দর্যের নেই কোনো সীমা।
তোমার চশমার ফ্রেমের ভাঁজে আটকে থাকে হাজারো কৌতূহল,
আমি অপলক চেয়ে থাকি, মন মোর বড্ড অবুঝ আর বিকল।
তোমার সেই স্নিগ্ধ চাউনি, আর চশমা পরা সেই মুখ,
পুরুষের চোখে জাগায় শুধু তীব্র এক প্রশান্তির সুখ।
আভিজাত্যের প্রতিচ্ছবি তুমি, এক অনবদ্য সৃষ্টি লগন—
তোমার চশমা পরা রূপেই বিলীন আমার চপল এ ভুবন।
0 Reviews