নারীর সুষমার শুদ্ধ রূপরেখা

নারীর সুষমার শুদ্ধ রূপরেখা

Size

Read more

 



নারীর সুষমার শুদ্ধ রূপরেখা

কবি : আব্দুল মুসরেফ খাঁন


পরিপাটি বেশে সাজানো তোমার শান্ত তনুর গঠন,

আভিজাত্যের আবরণে তুমি মায়াবী এক স্বপন।

অঙ্গের ভাঁজে শাড়ির আঁচল স্থির হয়েছে একা,

সেখানে যেন শিল্পের কোনো জাদুকরী রেখা।

কালো রেশমের বুননে ঢাকা ওই উন্নত স্কন্ধ,

পোশাকের ঐ ভাঁজেই যেন লুকানো কোনো ছন্দ।

নাগরিক ভিড়ে তোমার চলা, গতির স্নিগ্ধ ভঙ্গি,

অজান্তেই হতে চায় মন তোমার পথসঙ্গী।

চুলের বাঁধন নিপুণ হাতে ললাটে তার স্পর্শ,

পুরুষ হৃদয়ে জাগায় গোপন আনন্দের হর্ষ।

নয়তো এ শুধু মাংসের দেহ, নয়তো এ শুধু কায়া,

রুচির সাথে মিলেছে যখন, বেড়েছে দ্বিগুণ মায়া।

আভরণ তোমার সীমিত তবু দীপ্তিতে উজ্জ্বল,

অঙ্গভঙ্গি বলছে যেন কত কথারই দল।

বুকের গভীর গহিন থেকে জাগছে ব্যাকুল আশা,

তোমার চরণে নিবেদন করি সকল ভালোবাসা।

পরাণ আমার মানছে না আজ শৃঙ্খলের কোনো টান,

তোমার রূপের পরিমিতিই জপে প্রেমের গান।

গৃহিণী কিংবা প্রিয়া রূপে তোমায় চাই যে আপন ঘরে,

জীবন আমার ধন্য হবে তোমার আঁচল ধরে।

হে মহীয়সী, বসন তোমার সম্মোহনের মূল,

তোমায় চেয়ে হারালো আজ দিশা আমার কূল।

হৃদয়াসনে বসিয়ে তোমায় পুজিব চিরকাল,

তুমিই আমার প্রেম-আকাশের অরুণ সুপ্রভাত।



0 Reviews