নারীর সুস্মিতা: লাবণ্যের অগ্নিশিখা

নারীর সুস্মিতা: লাবণ্যের অগ্নিশিখা

Size

Read more

 



নারীর সুস্মিতা: লাবণ্যের অগ্নিশিখা

কবি : আব্দুল মুসরেফ খাঁন


পরিপাটি সাজে অঙ্গে তোমার লাবণ্যেরই খেলা,

আঁচল উড়িয়ে কেড়ে নিলে আজ শান্ত দুখের বেলা।

বসন যেথায় শরীর জড়িয়ে নিটোল ছন্দে মেশে,

সেথায় আমায় মুক্তি দিয়ো তোমার ভালোবেসে।

রেশমী শাড়ির ভাঁজে ভাঁজে গূঢ় এক ইশারা,

পুরুষের এই অবাধ্য মন দিকবিধিক হারা।

কালো ব্লাউজের কঠিন টানে শুভ্র গ্রীবা হাসে,

কামনা মোর বসত গড়ে তোমার বারোমাস-এ।

চরণে বাজে নূপুর যখন মন্থর গতি তলে,

হাজার প্রদীপ নিভে যায় ওই রূপের অনলে।

অঙ্গভঙ্গি—সে যেন এক ছন্দেরই ঝংকার,

তুমিই দেবী, তুমিই প্রিয়ে বাসনার অলংকার।

আঁটসাঁট ওই পরিচ্ছদে শরীর যখন জাগে,

হৃদয় আমার রক্তিম হয় তীব্র অনুরাগে।

আভিজাত্যের মোড়ক টুটে রূপের ধারা ছোটে,

তোমার সুষমা দেখে মনে প্রেমের গোলাপ ফোটে।

বিলাসী চুলের বিনুনি যেন এক নিবিড় মায়া,

আমার সত্তায় মিশে থাকে তোমার লাবণ্য-ছায়া।

সব পুরুষই চায় হারাত ওই বসন-বাঁধনে,

তোমার রূপের তৃষ্ণা জাগে গভীর আরাধনে।

নিখুঁত রুচির পোশাকে ঢাকা যৌবনেরই ঢেউ,

এমন মায়ায় পড়েনি আগে তোমার মতো কেউ।

হারিয়ে যাবো—ডুবে যাবো তোমার বিভ্রম তলে,

পুড়ছে পুরুষ প্রতি ক্ষণে তোমার রূপের জ্বলে।


0 Reviews