নারীর চশমাবদ্ধ আভিজাত্য

নারীর চশমাবদ্ধ আভিজাত্য

Size

Read more

 



নারীর চশমাবদ্ধ আভিজাত্য

কবি : আব্দুল মুসরেফ খাঁন


নয়ন সমুখে স্বচ্ছ কাঁচের স্নিগ্ধ আবরণ,

যেন এক গোপন প্রাসাদে বন্দি দুখানি হিরণ।

ফ্রেমের রেখায় ফুটে ওঠে এক গম্ভীর আভিজাত্য,

যাতে মিশে আছে প্রজ্ঞাময় শত বছরের সত্য।

সরল চাউনিও সেখানে হানে তীক্ষ্ণ তীরের ফলা,

চশমার আড়ালে ঢাকা থাকে কত না-বলা কথা।

যখন তুমি তাকাও ফিরে ললাট কুঞ্চিত করে,

হৃদয় আমার থমকে দাঁড়ায় গভীর মোহভরে।

নাকের পাটায় আলতো ছোঁয়ায় চশমাটি দাও তুলে,

সেই তর্জনীর বিভঙ্গে পুরুষ যায় যে আপন ভুলে।

আভিজাত্যের কঠিন বর্মে লাবণ্য যায় মিশে,

এক নিমেষে হারাই আমি কামনার নীল বিষে।

পুরু কাঁচের ওপারে দেখি মদির আঁখির তারা,

যেন অতল সাগরে আমি হচ্ছি দিশাহারা।

শোভন সাজে বিভোর তনু, অঙ্গে গাম্ভীর্য,

তবুও কেন জাগায় মনে আদিম রণবীর্য?

তুমি কি জানো? ঐ কাঁচের বাঁধন ভাঙতে ইচ্ছে হয়,

চশমা সরিয়ে অধর ছুঁতে বাড়ে প্রাণের ভয়।

বুদ্ধিদীপ্ত রূপের ছটায় কামুক এ মন টলে,

আভিজাত্য আর লালসা যেন এক মোহনায় মেলে।

তোমার চোখের রোদ-চশমায় পড়লে আমার ছায়া,

জানি বিধাতা বুনেছেন শুধু এক আভিজাত্যের মায়া।

চশমা পরা সেই রূপসী, শ্রেষ্ঠ সজ্জার নারী,

তোমার প্রেমে নিবদ্ধ আমি, ফিরতে কি আর পারি?


0 Reviews